কিয়ারার পারিশ্রমিক ১৩ কোটি

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: অভিষেক হয়েছিল ঠিক এক দশক আগে, ‘ফুগলি’ সিনেমা দিয়ে। তবে কিছুটা পরিচিতি পান ২০১৬ সালের ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। তাকে মূলত তারকা খ্যাতি দেয় ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কবির সিং’ ছবিটি। এরপর থেকে দারুণ দাপটে বড় বড় ছবি করে চলেছেন সুদর্শনা এ অভিনেত্রী। নাম তার কিয়ারা আদভানি। ক্যারিয়ার গড়ে ওঠার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কিয়ারার পারিশ্রমিক। এরই মধ্যে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন।
নতুন ছবির জন্য তিনি যে পারিশ্রমিক পাচ্ছেন, তা কেবল হাতে গোনা কয়েকজনের জোটে। অংকটা দুই-চার কোটি নয়, পাক্কা ১৩ কোটি রুপি! বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, আলোচিত সিক্যুয়েল ছবি ‘ডন ৩’-তে অভিনয়ের জন্য এই আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। যা তার নিজের ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ। ছবিটির এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘নায়িকা চরিত্রের জন্য কিয়ারা ও কৃতি স্যানন দুজনকে ভেবেছিলেন নির্মাতা ফারহান আখতার। এর মধ্যে নায়ক রণবীর সিং জানান, কিয়ারার সঙ্গে তার বাস্তব জীবনেও বেশ ভালো বন্ধুত্ব। ফলে শুটিংয়ে তা কাজে দেবে। এজন্য শেষমেশ কিয়ারাকে বেছে নেওয়া হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code