কুমিল্লায় যোগ দিতে আমি মুখিয়ে আছি: ফাফ ডু প্লেসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর।২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি লিগ। আর বিপিএল খেলতে মুখিয়ে আছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। প্রথমবারের মতো বিপিএল খেলবেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন ডু প্লেসি। ফ্রাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হওয়া এক ভিডিওবার্তায় ডুপ্লেসি বলেছেন বিপিএল খেলতে তার মধ্যে রোমাঞ্চ কাজ করছে।

Manual8 Ad Code

শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ওই ভিডিওবার্তায় ডু প্লেসি বলেন, ‘আমি ফাফ ডু প্লেসি বলছি। কুমিল্লা ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শিগগিরই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে।’

Manual2 Ad Code

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএল মাতাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ফ্যানরা তবে দেখে নেওয়া যাক, বিশ্বের অন্যতম সেরা এই তারকা আমাদের জন্য কি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ফাফ ডু প্লেসির জন্য একবার উইন অর উইন আওয়াজ শুনতে চাই।’

একনজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড

Manual4 Ad Code

মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code