কুরআন তিলাওয়াত ও শোনার ফজিলত কি সমান?

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। (তিরমিযি ২৯১০)

Manual2 Ad Code

অনুরূপভাবে কুরআন তিলাওয়াত শোনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। যেমন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) আমাকে বলেছেন, তুমি কুরআন পাঠ কর। আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সামনে কুরআন পাঠ করব? অথচ তা তো আপনার ওপরই নাযিল হয়েছে।

তিনি বললেন, হ্যাঁ। এরপর আমি ‘সূরা নিসা’ পাঠ করলাম। যখন আমি এই আয়াত পর্যন্ত আসলাম ‘চিন্তা করো আমি যখন প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজন করে স্বাক্ষী উপস্থিত করব এবং সকলের ওপরে তোমাকে স্বাক্ষী হিসাবে হাযির করব তখন তারা কি করবে’। নবী (সা.) বললেন, আপাতত এটুকুই যথেষ্ট। আমি তাঁর চেহারা মুবারকের দিকে তাকালাম, দেখলাম, তার চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরছে। (বুখারী ৫০৫০)

তবে কুরআন তিলাওয়াত করা ও শুনার মাঝে কোনটির ফজিলত বেশি; এ বিষয়ে যেহেতু আলাদা হাদিস পাওয়া যায় না, তাই এর প্রতি ভ্রূক্ষেপ না করে বরং যে সময়ে যেটা ভালো লাগে সে সময়ে সেটা করুন এবং আল্লাহ্র সন্তুষ্টির আশা রাখুন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code