কুলাউড়ায় হযরত ছাতাপীর (র.) স্মৃতি পরিষদের শীতবস্ত্র বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মোঃ আজিজুল ইসলাম, মৌলভীবাজার: কুলাউড়ায় হযরত ছাতাপীর (র.) স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গরিব-অসহায়, এতিম, হতদরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার ১১ জানুয়ারি দুপুর ২ ঘটিকায় উপজেলার সদর ও কাদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন অসহায় মানুষগুলো।সেই সঙ্গে অসহায় মানুষেরা স্মৃতি পরিষদকে সাধুবাদ জানিয়েছেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন,স্মৃতি পরিষদের সভাপতি আব্দুশ শুকুর সরকুম, সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন শিবলু, সাধারণ সম্পাদক হেলাল আহমদ,সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান,এইচ.ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সুলেমান,সহ প্রচার সম্পাদক আব্দুল কাদির জাবেদ সদস্য সাইদুল ইসলাম, কামাল আহমদ,আব্দুস সামাদ চৌধুরী।

Manual8 Ad Code

বিতরণ শেষে স্মৃতি পরিষদের সভাপতি আব্দুশ শুকুর সরকুম জানান, বিভিন্ন সময় গরিব-অসহায়, এতিম ও হতদরিদ্র মানুষদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। এই কনকনে শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে অনেকে,বেড়েই চলছে বিভিন্ন রোগব্যাধি। তাই গরম কাপড় জড়িয়ে উষ্ণতা সকলের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি আমরা। পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের নৈতিক ও সামাজিক দায়িত্ব হিসেবে সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট লাঘবে এগিয়ে আসার আহবান জানাই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code