কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

 ডেস্ক রিপোর্ট : দুই সহস্রাধিক কুলাউড়াবাসীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের রেইনী পার্ক।কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব ইউএসএ এর বার্ষিক বনভোজনে দুই সহস্রাধিক কুলাউড়াবাসীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কুইন্সের রেইনী পার্ক। প্রবাসে সম্প্রীতি, ঐক্য এবং শিকড়ের টানে হৃদ্যতাপূর্ণ এক মিলনমেলায় পরিণত হয় কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের এই বার্ষিক বনভোজন।

গত ১৯ জুলাই ইস্ট রিভারের মনোরম পরিবেশে দিনব্যাপী এ আয়োজন ছিল আনন্দ, সম্প্রীতি ও উৎসবের এক অনন্য মিলনমেলা। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণকারীরা কাটান আনন্দঘন সময়। শিশু, কিশোর, তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রেইনী পার্ক যেন এক টুকরো বাংলাদেশে রূপ নেয়।

Manual1 Ad Code

এবারের বনভোজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনালের ওয়াচ পার্টি। বিশাল এলইডি পর্দায় রুদ্ধশ্বাস সেই ম্যাচ উপভোগ করেন হাজারো দর্শক। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ এবং ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো বনভোজনস্থল মুখরিত হয়ে ওঠে। খেলাপ্রেমীদের কাছে এটি ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা

Manual4 Ad Code

খেলা দেখার পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত আড্ডা এবং দেশীয় সুস্বাদু খাবারের সমাহার। সব মিলিয়ে প্রবাসের ব্যস্ত জীবনে একদিনের জন্য হলেও সবাই ফিরে যান আপন শিকড়ের টানে, ভালোবাসা আর আন্তরিকতার বন্ধনে।

Manual4 Ad Code

কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব এবং সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আলোচনা সভায় বক্তারা বলেন, এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতেও কুলাউড়াবাসীকে ঐক্যবদ্ধ রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন

বনভোজন উদযাপন কমিটির আহবায়ক ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সদস্য সচিব সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান ও যুগ্ম সদস্য সচিব ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছায়েদ আলী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code