

ডেস্ক রিপোর্ট :: সংক্ষিপ্ত সফরে আরব আমিরাত যাচ্ছেন কুলাউড়া পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন ও ব্যবসায়ী সুরমান আহমদ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা করেছেন। আরব আমিরাতে অবস্থানরত কুলাউড়াবাসীর নিমন্ত্রণে তাঁরা সেখানে যাচ্ছেন। সেখানে বসবাসরত কুলাউড়া প্রবাসীদের দেয়া কয়েকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন।
কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন ও ব্যবসায়ী সুরমান আহমদ সময় স্বল্পতার জন্য স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে জানাতে পারেননি বলে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন এজন্য কুলাউড়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।