কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রলির চালক ও হেলপারের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল, (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর নামক স্থানে ট্রেনের ধাক্কায় মাটি ভর্তি ট্রলির ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের ফ্রন্ট প্লেটের সঙ্গে ট্রলি আটকে যাওয়ায় সেখানেই ট্রেনটি থেমে আছে বলে রেলওয়ে সূত্রে জানিয়েছে। নিহতরা হলেন, মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের বেশিনগর গ্রামের এসকেন আলীর ছেলে ট্রলি চালক মহিবুল (৪০) ও হেলপার আজগর আলীর ছেলে কাউসার (৩৬)।
মিরপুর পোড়াদহ রেল স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি ইটভাটার মাটি ভর্তি ট্রলি রেললাইন পার হচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস আপ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি ট্রেনের সামনেই আটকে যায়। কিছুদূর যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়।
স্থানীয় প্র্যক্ষদর্শী মিরপুর উপজেলার কাটদহচর গ্রামের আজিবর জানান, ঘটনাস্থলের কাছাকাছি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এসময় দেখি সামনে থেকে একটা ট্রেন আসছে পোড়াদহ স্টেশনের দিকে, এসময় চিৎকার করে বলতে বলতেই মাটি ভর্তি ট্রলিটা লাইনের উপর উঠে পড়ে। চোখের পলকে ট্রলিটা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। ট্রলিতে থাকা ড্রাইভার ও হেলপারকে পড়ে রেল লাইনের মাঝে। সেখানেই তাদের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ট্রেনের ধাক্কায় দুই জন মারা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যতটুকু শুনেছি অবৈধভাবে ক্রসিং করার সময় এ ঘটনা ঘটেছে। ট্রলিটি স্থানীয় কারো হলেও এখন কেউ স্বীকার করছে না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code