

শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘরে ফেরা’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা এবং অভিনয়শৈলীর স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি ব্যক্তি-প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।