কূটনীতিকের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগের পূর্ণ তদন্ত হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজী আনারকলির ইন্দোনেশিয়ার বাসায় মাদকদ্রব্য পাওয়া এবং তাকে ফিরিয়ে আনা একটি বিব্রতকর বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। এটি আমাদের জন্য বিব্রতকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উচ্চমর্যাদা সেটিতে আমরা কখনও ছাড় দেবো না। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই বাসায় অন্য দেশের এক নাগরিক ছিলেন জানিয়ে তিনি বলেন, পুলিশ তার কাছেও যেতে পারে। আমি ইন্দোনেশিয়ার পুলিশকে ধন্যবাদ জানাই। কোন বিষয়টি বিব্রতকর জানতে চাইলে তিনি বলেন, আমাদের একজন কর্মকর্তা এই ঘটনায় জড়িত বলা হচ্ছে—এটি আমাদের জন্য বিব্রতকর। ঘটনাটি তিনি করেছেন নাকি তার বন্ধু করেছে সেটা পরবর্তী তদন্তে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code