কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের মাসে আয় ১২ লাখ টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: নাম তার আইতানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে প্রায়ই দেখা যায়। তবে আইতানা কিন্তু রক্ত-মাংসের মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে তাকে। তাতে কী? আইতানার আয় কিন্তু তাক লাগানোর মতোই। প্রতি মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই মডেল ১০ হাজার ইউরো (১২ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করে থাকে।

Manual7 Ad Code

আইতানাকে তৈরি করেছে স্পেনের এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘দ্য ক্লুলেস’। স্পেনে এআইয়ের মাধ্যমে তৈরি প্রথম মডেল এটি। আইতানাকে পরিচালনা করে গ্রাফিক ডিজাইনারদের একটি দল। সেটির পরিচিতি তৈরি হয়েছে কম্পিউটার গেমস ও শরীরচর্চায় উৎসাহী এক চরিত্র হিসেবে। বিজ্ঞাপন থেকে গড়ে প্রতি মাসে আইতানার আয় ৩ হাজার ইউরো।

Manual5 Ad Code

চলতি বছরের জুলাই মাসে আইতানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছিল। বর্তমানে ওই অ্যাকাউন্টের ১ লাখ ২১ হাজারের বেশি অনুসারী রয়েছে। আইতানার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে দ্য ক্লুলেসের প্রতিষ্ঠাতা রুবেন ক্রুজ বলেন, ‘একদিন জনপ্রিয় একজন অভিনেতা আইতানাকে খুদে বার্তা পাঠিয়ে, ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান। ওই অভিনেতার প্রায় ৫০ লাখ অনুসারী রয়েছে। আমাদের দলের অনেকে ছেলেবেলায় তাঁর অভিনীত টেলিভিশন ধারাবাহিক দেখেছেন। ওই অভিনেতা জানতেনও না আইতানা আসলে মানুষ নয়।’

Manual8 Ad Code

আইতানার জনপ্রিয়তা দেখে ‘মায়া’ নামে আরেকটি এআই মডেল তৈরি করেছে দ্য ক্লুলেস। এই মডেলের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনার লাজুক প্রকৃতির এক তরুণী হিসেবে। আর্জেন্টিনার পেশাদার ফুটবল ক্লাব ‘বোকা জুনিয়রসের’ ভক্ত মায়া। ক্লুলেস বলছে, মায়া ধনু রাশির, যেখানে আইতানার রাশি বৃশ্চিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code