কৃষকদের জন্য বিশেষ সেল খুলেছে জ্বালানি বিভাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: এবার সেচ মৌসুমে ডিজেলের চাহিদা ধরা হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ১২৯ মেট্রিক টন। সরকারের নির্ধারিত দামে যাতে কৃষক ডিজেল পায় সেজন্য কেন্দ্রীয় কন্ট্রোল সেল খোলা হয়েছে। চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির প্রধান কার্যালয়ে এই সেল খোলা হয়৷

Manual8 Ad Code

মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনলাইনে কৃষিসেচ মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে আন্তমন্ত্রণালয় সভায় এই তথ্য জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষিসেচ মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের কাছে সঠিক সময়ে সরকার নির্ধারিত মূল্যে বর্ধিত পরিমাণ ডিজেল সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করার জন্য গত ১ ডিসেম্বর বিপিসির চট্টগ্রামের প্রধান কার্যালয়ে “কেন্দ্রীয় কন্ট্রোল সেল” খোলা হয়েছে। সেচ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামে ডিজেলের (প্রধান স্থাপনা+ইআরএল) মজুত সার্বক্ষণিকভাবে ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন সংরক্ষণের চেষ্টা অব্যাহত থাকবে। ২০২২-২৩ সালের কৃষিসেচ মৌসুমে ডিজেল ১৩ লাখ ৯৭ হাজার ১২৯ মেট্রিক টন ও লুব অয়েল ৪৫ হাজার ৯৭১ মেট্রিক টনের চাহিদা ধরা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code