‘কৃষিপণ্যের রপ্তানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে কাজ করছে সরকার’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের শাক সবজি, আলু ও ফলমূল রপ্তানির সম্ভাবনা অনেক। বিভিন্ন ফসল ও খাদ্যে আমরা এখন উদ্বৃত্ত। এসব ফসল সারা পৃথিবীতে রপ্তানি করতে চাই। সেজন্য, রপ্তানির বাধাসমূহ দূর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে   আমাদের প্রস্তুতি প্রায় সমাপ্ত।  গত ১ বছরে কৃষিপণ্যের রপ্তানি অনেকগুণ বৃদ্ধি পেয়েছে আগামী ২ বছরে কৃষিপণ্যের রপ্তানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে কাজ করছে সরকার।

 

Manual5 Ad Code

সোমবার (১১ অক্টোবর) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপের ওপর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

Manual5 Ad Code

কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য কৃষি মন্ত্রণালয় গত জুনে কমিটি গঠন করে।  এই কমিটি শাকসবজি, ফলমূল রপ্তানির জন্য ১টি ও আলু রপ্তানির জন্য ১টি মোট ২টি রোডম্যাপ প্রণয়ন করে।

সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code