কেউ মুগ্ধ কেউ বিরক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ উঁচুতে। কারণ এর নায়ক শাকিব খান। আবার নির্মাণে আছেন হিমেল আশরাফের মতো মেধাবী তরুণ। যদিও স্বল্প সময়ে ছবির কাজ সারতে হাঁসফাঁস অবস্থা সংশ্লিষ্টদের। তবে চেষ্টার খামতি রাখছেন না বলেই তাদের দাবি।

Manual3 Ad Code

ছবিটির নাম ‘প্রিয়তমা’। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে উঠবে এটি। যদিও ছবির কাজ শেষ হয়নি এখনও। তবে এর মধ্যেই প্রকাশ করা হলো ফার্স্ট লুক টিজার। যেখানে একক আধিপত্যে দেখা দিলেন শাকিব খান।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় উন্মুক্ত করা হয় ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। এতে শাকিবকে চেনা ছকে, স্টাইলিশ রূপে হাজির করা হয়েছে। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। স্লো-মোশনে হাঁটতে হাঁটতে দিয়েছেন এক্সপ্রেশন। আর শেষাংশে একটি চাকু ছুঁড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে।

Manual2 Ad Code

৩০ সেকেন্ডের ফার্স্ট লুকে মোটের ওপর এটুকু দেখানো হয়েছে। যেটা দেখে শাকিব ভক্তরা মুগ্ধ, আন্দোলিত। প্রিয় নায়ককে তারা প্রশংসায় ভাসাচ্ছেন। সেই সঙ্গে পুরো সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করছেন জোরালোভাবে। আশরাফুল ইসলাম ইমন নামের একজন মন্তব্য করেছেন, ‘এটার অপেক্ষায় ছিলাম সারাদিন। আগুন হয়েছে বস!’; মোহাম্মদ নাসির নামে আরেক ভক্তের মন্তব্য, ‘অতুলনীয়। মনে হচ্ছে বলিউডের কোনও সিনেমার ফার্স্ট লুক’।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code