কেন্দ্রীয় চুক্তি পেতে যাচ্ছেন বাবরেরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক’ কেন্দ্রীয় চুক্তি পেতে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিরা মাসে শীর্ষ ক্যাটাগরিতে ৪.৫ মিলিয়ন পাকিস্তানি রুপির মতো পেতে পারেন। যা গত বছরের চুক্তির তুলনায় চার গুণ!

Manual6 Ad Code

গত বছরের লাল বল ও সাদা বলের পৃথক চুক্তির ফরম্যাট থেকে এবার সরে এসেছে পিসিবি। যেখানে দুটি ফরম্যাটে আলাদা করে খেলোয়াড়দের ভাগ করা হয়েছিল। তার বদলে আগের বছরগুলোর ফরম্যাটে ফেরা হবে। ক্যাটাগরি থাকবে চারটি। বাবর, রিজওয়ান ও আফ্রিদিরা অধিনায়ক হিসেবে এবং সব ফরম্যাটের তারকা হিসেবে ক্যাটাগরি ‘এ’ তে থাকবেন।

Manual4 Ad Code

ক্যাটাগরি ‘বি’ তে থাকা ক্রিকেটাররা পাবেন ৩ মিলিয়ন পাকিস্তানি রুপির আশেপাশে। ‘সি’ আর ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ০.৭৫ থেকে ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপির মধ্যে পেতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code