কোভিড ও যুদ্ধে আমার দেশ অসহায়: ডব্লিউএইচও প্রধান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এর প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস তার নিজ দেশ ইথিওপিয়াতে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, ২০২০ সাল তার জন্য খুব কষ্টের। কারণ, কোভিড-১৯ মহামারির পাশাপাশি নিজ দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে ব্যথিত তিনি। সোমবার (২৮ ডিসেম্বর) জাতিসংঘের এ স্বাস্থ্য সংস্থার বছরের শেষ সংবাদ সম্মেলনে ‘ব্যক্তিগত বেদনার’ কথা এভাবে উপস্থাপন করেন গেব্রিয়াসিস। মেকেল্লেতে অবস্থিত উত্তরাঞ্চলীয় সামরিক বাহিনীর সদর দফতরে হামলার অভিযোগ এনে গত ৪ নভেম্বর টিপিএলএফ’র বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এরপর ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) মধ্যে লড়াই শুরু হয়। ইতোমধ্যে এই লড়াইয়ে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে প্রায় ৪৪ হাজার হাজার মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code