কে হাসছেন বিজয়ের হাসি ; মরিয়া হয়ে উঠছেন ট্রাম্প, হাল ছাড়ছেন না‌ জো বাইডেন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আহমেদ রাশীদ ::আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। গণতন্ত্রের পালাবদলের উৎসব। দুনিয়ার সকল মানুষ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। সবারই একটি কৌতুহল, কে হাসছেন বিজয়ের হাসি।মানে কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি।কে হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী চার বছরের প্রেসিডেন্ট। এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে সর্বত্র। এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনেক গুরুত্ব বহন করছে। তবে এবারের নির্বাচন অতীতের সকল নির্বাচন থেকে সম্পূর্ণ ব্যতিক্রম‌। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে শুরু করে সর্বত্র চলছে সর্তকতা, রাখা হচ্ছে শক্তিশালী নিরাপত্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে কড়া নিরাপত্তা বলয়ে সাজানো হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে সর্বত্র। ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ এবং ধরপাকড়। আমেরিকান নাগরিকদের মধ্যে নানা ভয়ভীতি আর ‌উৎকণ্ঠা কাজ করছে । কি হচ্ছে আজ মার্কিন মুলুকে, কি হচ্ছে হোয়াইট হাউসে।

Manual5 Ad Code

পাশাপাশি আমেরিকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে সিকিউরিটির চাদরে ঢাকা হয়েছে।আমেরিকার ইতিহাসে অতীতের কোন প্রেসিডেনশিয়াল নির্বাচনে নাগরিকদের মধ্যে এরকম কোন ভয় ভীতি কখনো দেখা যায়নি।

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে জনগণের ভোট প্রদান। ইতিমধ্যে অ্যাবসেন্টি ব্যলেট এর মাধ্যমে ডাকযোগে ও নির্দিষ্ট ভোটকেন্দ্রে আগাম ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গণতন্ত্রের পালাবদলেই পুরুষ মহিলা, যুবক যুবতী, বৃদ্ধ বনিতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেই আগাম ভোট প্রদান করেছেন। আজ ৩রা নভেম্বর ২০২০ মঙ্গলবার। যে সমস্ত নাগরিক ইতিপূর্বে ভোট প্রদান করেননি, কেবলমাত্র তারা-ই আজ ভোট প্রদান করবেন।

Manual3 Ad Code

বাংলাদেশি আমেরিকান ভোটার যারা আছেন তাদেরকে উদাত্ত আহবান জানাবো, মেহেরবানী করে আপনারা ভোট দিবেন। কারণ ভোট আপনার অধিকার। তাই আপনি নিজে ভোট প্রদান করুন এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করুন। পাশাপাশি অন্যান্য দেশে অবস্থানরত বিশেষ করে বাংলাদেশের ভাই বোনদেরকে অনুরোধ করছি, মেহেরবানী করে সঠিক কোন তথ্য-উপাত্ত ছাড়া মার্কিন নির্বাচন নিয়ে ভূয়া কোন নিউজ প্রচার-প্রসার থেকে বিরত থাকুন। ইতিমধ্যে বাংলাদেশের কিছু মিডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যা লিখছে তা খুবই দুঃখজনক। আমরা আমেরিকায় থাকি কিন্তু এরপরও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ততটা মাথা ঘামাইনি, যতটা মাথা ঘামায় বাংলাদেশের কিছু কিছু হলুদ মিডিয়া।প্লীজ, আসুন সবাই সত্যকে সত্য বলি এবং সত্য প্রচারে উদ্বুদ্ধ হই এবং সত্যকে আমরা লালন করি ধারণ করি।আল্লাহ তা’আলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।

Manual3 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল জানতে আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের কে নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট জানাতে যথাসম্ভব চেষ্টা করবো ইনশা আল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code