কোটালীপাড়ায় দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

গোপালগঞ্জ :

Manual8 Ad Code

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে দুই দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সাংবাদিক মিজানুর রহমান বুলু, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহান মুন্নি, শিক্ষক ফেরদৌসী বেগম, সহকারী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এর আগে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি নজরুল ইসলাম হাজরা মন্নু তার বক্তব্যে শিশু নির্যাতন বন্ধ ও দেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান।
দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও সরকারি মদনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫টি স্টল বসেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code