কোভিড-১৯: বিশ্ব সম্মেলনে ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারী মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনসহ অনেকগুলো দেশের কাছ থেকে প্রায় ৬৯০ কোটি ডলারের তহবিল সংগ্রহ হয়েছে। ইইউ এক্সিকিউটিভ ও অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে ৪০টি সরকারের অংশগ্রহণে বৈশ্বিক ভার্চুয়াল সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। মহামারী প্রতিরোধে ভ্যাকসিন যখনই তৈরি হোক না কেন তা সবাই যেন সেটা পায় তা নিশ্চিত করা ওপর সম্মেলনে জোর দেন বিশ্ব নেতাদের অনেকে। এই সম্মেলনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কনসার্ট বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনে সম্প্রচারিত হয়, যাতে মাইলি সাইরাস, জাস্টিন বিবার, শাকিরা, ক্লোয়ি এক্স হল ও আশারসহ অনেক খ্যাতনামা সংগীতশিল্পী অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code