ক্যানসারের চেয়ে ভয়াবহ রক্তদূষণ রোগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বর্তমান বিশ্বের অন্যতম প্রাণঘাতী একটি রোগ রক্তদূষণ বা সেপসিস। এটি রক্তের বিষ হিসেবেও পরিচিত। বিশ্বজুড়ে পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু ঘটে এই সেপসিসের কারণে। কোনো সংক্রমণ প্রতিরোধে শরীর যখন অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে তখন সেপসিসের উদ্ভব হয়।

Manual7 Ad Code

সম্প্রতি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, বছরে এক কোটি ১০ লাখ মানুষ সেপসিসে মারা যাচ্ছে; আশঙ্কার কথা যা কী-না ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার চেয়েও অনেক বেশি। গবেষকরা বলেছেন, এই উদ্বেগজনক পরিসংখ্যান আগের ধারণার তুলনায় দ্বিগুণ হয়েছে। গবেষকরা জানিয়েছেন, সেপসিসে সবচেয়ে বেশি আক্রান্ত হন দরিদ্র এবং মধ্যম আয়ের দেশের মানুষ, তবে ধনী দেশগুলোকেও এই সেপসিস মোকাবিলায় কাজ করতে হচ্ছে।

Manual4 Ad Code

সেপসিস কী? সেপসিস ‘গুপ্ত ঘাতক’ হিসেবেও পরিচিত। কারণ এটি শনাক্ত করা কঠিন হতে পারে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অস্বাভাবিক কাজ করার ফলে এই সেপসিস হতে পারে। এই প্রতিরোধ ক্ষমতা কেবল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে শরীরের অন্যান্য অংশগুলিতেও আক্রমণ শুরু করে। এক পর্যায়ে মানুষের অঙ্গ অকেজো হয়ে যায়। এমনকি বেঁচে থাকা মানুষেরও দীর্ঘমেয়াদি ক্ষতি ও অক্ষমতা নিয়ে চলতে হতে পারে। যেসব ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে ডায়রিয়া সংক্রমণ বা ফুসফুসের রোগ হয়ে থাকে সেগুলোই সেপসিস হওয়ার পেছনে সবচেয়ে বড়ো কারণ। সেপসিসে আক্রান্ত ব্যক্তির হার্ট রেট স্বাভাবিকের চাইতে বেশি হয়।

Manual6 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code