ক্যাপিটলে দাঙ্গা: ট্রাম্পের নথি প্রকাশে স্থগিতাদেশ আদালতের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে ৬ জানুয়ারি হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত নথি প্রকাশ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে দেশটির আদালত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ স্থগিতাদেশ দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ স্থানীয় সময় আজ শুক্রবার (১২ নভেম্বর) হামলা সম্পর্কিত ডকুমেন্টস কংগ্রেসনাল কমিটির কাছে হস্তান্তরের দিন ধার্য করেছে। কিন্তু আদালত পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন।

Manual5 Ad Code

 

এর আগে, ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে হোয়াইট হাউজের কিছু রেকর্ডে তদন্তকারী কংগ্রেসনাল কমিটিকে প্রবেশাধিকারের অনুমতি দিয়ে রায় দিয়েছিলেন এক মার্কিন বিচারক।

ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত, এগুলো হোয়াইট হাউজের গোপনীয়তা রক্ষা করছে। সে কারণে এসব তথ্য যেন তদন্তকারীরা ব্যবহার করতে না পারেন। তদন্তে জানার চেষ্টা করা হচ্ছে যে ট্রাম্প দাঙ্গার পূর্বে ঘটনা সম্পর্কে জানতেন কিনা। আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাম্পের ১০ সহযোগীদের আইনী সমন জারি করার দিনে এই রায় দেওয়া হয়েছিল।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

কিন্তু বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করে এসব নথিপত্র ব্যবহারে তদন্তকারীদের অনুমতি দিয়েছে। রায়ের ফলে কংগ্রেসের তদন্তকারীরা ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলে হামলা সম্পর্কিত শত শত নথিতে প্রবেশাধিকার পাবেন। তদন্তে জানার চেষ্টা করা হচ্ছে ট্রাম্প দাঙ্গার পূর্বে কোনো তথ্য জানতেন কি না।

Manual6 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক। সে সময় হামলাকারীরা দাপ্তরিক অনেক নথিপত্র তছনছ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code