

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:- হবিগঞ্জের বানিয়াচং-শিবপাশা-আজমিরীগঞ্জ হাওড়ে ভারী বর্ষণে সড়ক ভাঙ্গনের ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। রোববার ( ১২ জুলাই) দুপুরে বন্যায় সড়ক গুলো তিনি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মর্ত্তুজা হাসান, ইউএনও মো. মতিউর রহমান খানসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।