ক্ষতিপূরণ নয়, জীবনের নিরাপত্তা চাই: শাহানাজ খুশি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাকালের বিরতি কাটিয়ে শুটিংয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী শাহানাজ খুশি। কিন্তু প্রথম দিনেই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। গাড়িটি দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও নিতান্তই অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি ও তার চালক। বৃহস্পতিবার ঈদের নাটক নসু ভিলেন-এর শুটিংয়ের জন্য পুবাইল যাচ্ছিলেন শাহানাজ খুশি। কিন্তু যাওয়ার পথেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন তিনি। বেশ ট্রমার মধ্যে রয়েছেন অভিনেত্রী। শনিবার সকালে এই দুর্ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে একটি বিস্তৃত পোস্ট দেন শাহানাজ খুশি। অভিনেত্রী লেখেন, চার মাস পর করোনার মধ্যে প্রথম শুটিং-এ যাচ্ছি, এরকম খারাপ লাগা নিয়ে পরশু একটা পোস্ট দিয়েছিলাম। নাহ, আমাকে অদৃশ্য করোনাভাইরাস এখনো ছোঁয়নি, তবে আমাকে মৃত্যুর দুয়ারে নিয়েছিল!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code