ক্ষমতা ছাড়ল ফ্রান্স সরকার

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

লন্ডন অফিস: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু ও তার সরকার সোমবার পদত্যাগ করেছে। মন্ত্রিসভার কে কোন পদে আছেন তা ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটেছে। এতে লেকোর্নুর সরকার আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকার নজির তৈরি করল। এ ঘটনায় স্টক ও ইউরোরের আকস্মিক দরপরতন ঘটেছে। রয়টার্স লিখেছে, এই ত্বরিত পদত্যাগ অপ্রত্যাশিত ছিল আর এর ফলে ফ্রান্সে আরেকটি গভীর রাজনৈতিক সংকট তৈরি হল। রাজনৈতিক শত্রু ও মিত্র, উভয়ই নতুন সরকারকে একসঙ্গে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়ার পর ঘটনাটি ঘটেছে। লেকোর্নু প্রধানমন্ত্রী ছিলেন মাত্র ২৭ দিনের জন্য আর তার সরকারের স্থায়ীত্ব হয়েছে ১৪ ঘণ্টা।ফ্রান্সের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র‌্যালি অবিলম্বে আগাম পার্লামেন্ট নির্বাচন ডাকার জন্য প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর প্রতি আহ্বান জানিয়েছে। কট্টর বামপন্থি দল ফ্রান্স আনবৌড বলেছে, মাক্রোঁকেও পদত্যাগ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর মাক্রোঁর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র লেকোর্নু রোববার তার মন্ত্রিসভার
সদস্যদের নিয়োগ দিয়েছিলেন। সোমবার স্থানীয় সময় বিকালে তাদের প্রথম বৈঠকে বসার কথা ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code