খাদ্য মজুতের ঘোষণা সুইডেনের

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

ইউরোপ ডেস্ক: রুশ বাহিনী যে গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে, তা অব্যাহত থাকলে চলতি ২০২৫ সাল বা আগামী ২০২৬ সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সুইডেন। সম্ভাব্য সেই যুদ্ধের সময় যেন নাগরিকদের ভোগান্তি না হয়, সেজন্য আগে থেকেই খাদ্য মজুতের ঘোষণা দিয়েছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের এই দেশটি। সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার বুধবার এক বিবৃতিতে বলেছে, “বর্তমান বিশ্ব রাজনীতির যে অবস্থা, তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এ কারণে
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code