খালেদা জিয়ার জন্য চীনা দূতাবাসের উপহার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার (২৩ জুন) দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িতে করে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

Manual6 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কিছু প্যাকেট পাঠিয়েছে। তবে, কী পাঠিয়েছে জানি না।’

Manual1 Ad Code

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, চীন এর আগেও ম্যাডামের জন্য উপহার পাঠিয়েছে। আজকে কিছু মৌসুমি ফল পাঠিয়েছে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code