

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপ সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। সফরের শুরুতেই মঙ্গলবার (২৬ জুলাই) গ্রিসে গেছেন যুবরাজ। রাজধানী এথেন্সে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে যুবরাজের।