গণঅভ্যুত্থানের ভয়ে ডিজিটাল অস্ত্র ইন্টারনেট শাটডাউন প্রয়োগ করছে সরকার: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাসীন সরকার গণঅভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে নতুন ডিজিটাল অস্ত্র ‘ইন্টারনেট শাটডাউন’ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এটিকে ‘ডিজিটাল নির্যাতন’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পুলিশের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ করেন।

Manual6 Ad Code

রবিবার (২৩ জুলাই) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘ইন্টারনেট-শাটডাউনসহ সব ধরনের ডিজিটাল-নির্যাতনের’ প্রতিবাদে বিএনপির মিডিয়া সেল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

লিখিত বক্তব্যে ফখরুল বলেন, ‘বর্তমান এই জনবিচ্ছিন্ন, অত্যাচারী ফ্যাসিস্ট সরকার কথায় কথায় ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব দাবি করে। কিন্তু আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেখি, তবে দেখা যাবে বাংলাদেশে ডিজিটাল সেবার অবস্থা কতটা শোচনীয়। বরং সাইবার জগতে মানুষের যেটুকু স্বাভাবিক অধিকার অবশিষ্ট আছে, সেই অধিকারও কেড়ে নেওয়ার গভীর চক্রান্ত করছে এই আওয়ামী লীগ সরকার।’
তিনি উল্লেখ করেন, ‘নাগরিকদের সেবা প্রদান এবং তাদের অধিকারকে সংরক্ষণ করার জন্য দেশে একাধিক প্রতিষ্ঠান আছে। তেমন একটি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই প্রতিষ্ঠানটির কাজ হলো দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিচালনা এবং সেবার মান দেখভাল করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code