গতি পেয়েছে চীনের সেমিকন্ডাক্টর শিল্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

চীনের চিপ তথা সেমিকন্ডাক্টর জাতীয় প্রযুক্তি রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের এই চীনা শিল্পের অগ্রযাত্রা তো থামেনি, উল্টো এ পদক্ষেপের কারণে কোম্পানিগুলোর উদ্ভাবনের গতি বেড়েছে। এছাড়া পশ্চিমাদের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমাতে তাদের আগ্রহও বেড়েছে। এতে করে বিশ্বের সেমিকন্ডাক্টর বাজারে চীনের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশেষজ্ঞরা।

Manual5 Ad Code

বিশ্বখ্যাত চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়া সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞাগুলো আমেরিকার বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতাকেই দুর্বল করবে।

Manual7 Ad Code

এনভিডিয়ার ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট টিম বাজারিন জানান, ‘এই নিষেধাজ্ঞা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেবে। এ ছাড়া, প্রযুক্তির কার্যকারিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সীমাবদ্ধতাগুলো প্রকৃতপক্ষে এআই কম্পিউটিং ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারবে না। অন্য প্রতিযোগীরা কম শক্তিশালী জিপিইউ ব্যবহার করে একই ক্ষমতা অর্জন করতে পারবে।’

এ কাজটাই করছে চীনা প্রতিষ্ঠানগুলো। উদাহরণ হিসেবে চীনের ডিপসিক এআই চ্যাটবটের কথাও বলা হচ্ছে। এর নির্মাতারা দাবি করছেন, এটি নির্মাণে খরচ হয়েছে তুলনামূলক অনেক কম। কিছু পরীক্ষায় এটি ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং মেটার ল্যামা এআই মডেলকেও ছাড়িয়ে গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code