গর্বাচেভের শেষকৃত্যে থাকবেন না পুতিন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সূচিগত কারণে শনিবারের শেষকৃত্যে হাজির হতে পারবেন না রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে একটি কনফারেন্স কলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৃহস্পতিবার সকালে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতাল সফর ও পুষ্পস্তবক অর্পণ করে গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন। মঙ্গলবার এই হাসপাতালে গর্বাচেভের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code