গাংনীতে সিআইজি সমূহের মাঝে জাল বিতরণ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মেহেরপুর প্রতিনিধি:

Manual5 Ad Code

মেহেরপুরের গাংনীতে ২০১৯-২০২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (ফেজ-ট ুপ্রজেক্ট)মৎস্য অধিদপ্তরের আওতায় সিআইজি মৎস্যচাষীগ্রুপ সমূহের মাঝে জাল বিতরণ করা হয়েছে।
‘মাছ চাষে গড়বো দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে কার্যক্রমের আওতায় গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নের ১৮টি সিআইজি সমূহের মাঝে জাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাল বিতরণ করা হয়।
মেহেপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ সাইফুদ্দীন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইয়ানুর রহমান, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ)মীর মোঃ জাকির হোসেন,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল শরীফ, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code