গাইবান্ধায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
গাইবান্ধা প্রতিনিধিঃ
করোনায় কর্মহীন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা প্রণোদনার দাবীতে মানববন্ধন করেছে। ৬ মে (বুধবার) ধর্মপুর-দারিয়াপুর সড়কে সদর উপজেলার কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মচারি অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দারিয়াপুর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মন, ইলিয়াছ আলী, মোহাম্মদ আলী আজম, আজমাদ হোসেন, বিপ্লব ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের বেতনেই সকল শিক্ষক/কর্মচারীদের বেতন প্রদান করা হয়। কিন্তু করোনায় সরকারি আদেশে গত ১৮ মার্চ হতে সকল কিন্ডার গার্টেন স্কুল বন্ধ থাকায় কোনো বেতন নেই শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের।  টিউশন ফি বন্ধ থাকায় শিক্ষক ও কর্মচারীদের মাসিক সম্মানীও বন্ধ। কবে খুলবে তার কোন নিশ্চয়তা নাই। ফলে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা সরকারের কাছে প্রতিমাসে যেন করোনাকালিন সময়ে প্রণোদনার দেয়ার দাবি জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code