গাঙ্গুলী জুটির সঙ্গে ইমন চক্রবর্তী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকার জুলফিকার রাসেলের গীতিকবিতায় বেশ ক’বছর ধরে সুর-সংগীতের সুতো বেঁধে চলেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী। যে জুটির সর্বশেষ কাজ ছিল নচিকেতার কণ্ঠে ‘সে একটা গাছ’। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া গানটির জন্য প্রচুর প্রশংসা মিলছে এখনও। সেই রেশ না কাটতে ফের ঈদ উপহার পাঠালেন শ্রোতাদের।

Manual1 Ad Code

এবার দুজনে হাজির হলেন দুই বাংলার অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে। ২৬ জুন বেলা ৩টায় জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হলো তাদের বিশেষ গান ‘শুধু ভালোবাসাই সব নয়’। গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে ইমন। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code