

সংগ্রাম দত্ত
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল – ভানুগাছ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত লাউয়াছড়া বনাঞ্চলে রেলপথের পাশে হেলাপড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিবভের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ।
বৃহস্পতিবার (২৯ মে ) সকাল প্রায় ৮.২০ মিনিটে সময় লাউয়াছড়া ফরেস্ট এলাকা অতিক্রম কালে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন কালনী এক্সপ্রেস ট্রেনটি ৮.৪৫ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।