গাজায় অ্যাম্বুলেন্সে হামলা, ‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, শুক্রবারের এ হামলার ঘটনায় তিনি স্তম্ভিত। আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

Manual8 Ad Code

শুক্রবার গাজার আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় ১৫ জন নিহত হন।

Manual6 Ad Code

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দেওয়া বিবৃতিতে গুতেরেস বলেন, আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলা হওয়ার যে খবর পেয়েছি, তাতে আমি স্তম্ভিত। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, অবশ্যই এর সমাপ্তি টানতে হবে।

গাজায় মানবিক পরিস্থিতিও খুব ভয়াবহ বলে উল্লেখ করেন গুতেরেস। বিবৃতিতে তিনি বলেন, মর্গগুলো লাশে ভরে গেছে। দোকানগুলো খালি হয়ে আছে। স্যানিটেশনের অবস্থা ভয়াবহ। আমরা দেখছি রোগ ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেছে। বিশেষ করে শিশুদের মধ্যে তা বেড়েছে। পুরো জনগোষ্ঠী আতঙ্কিত। কোনো জায়গা নিরাপদ নেই।

Manual5 Ad Code

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক এএফপি প্রতিনিধি বলেন, হাসপাতালের বাইরে থাকা অ্যাম্বুলেন্সটিতে হামলার পর এর ভেতর কয়েকজনের মরদেহ দেখা গেছে।

৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৯ হাজার ৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code