গাজায় যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প: সৌদির পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্কাই নিউজকে জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে গত বুধবার আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠককালে ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual8 Ad Code

ফয়সাল বিন ফারহান বলেন, আমাদের বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। সাধারণ মানুষ অনেক ক্ষতি ভোগ করছে এবং গাজায় এখন দুর্ভিক্ষ চলছে।

Manual4 Ad Code

তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ যুদ্ধ থামাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্তি ও গাজার মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান। আমি আশাবাদী, শুরু হওয়া আলোচনায় আমরা যুদ্ধবিরতি আনতে সক্ষম হব।

এর আগে, দুই সপ্তাহ আগে জাতিসংঘের কমিশন জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন।

Manual7 Ad Code

সূত্র: স্কাই নিউজ

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গাজায় যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প: সৌদির পররাষ্ট্রমন্ত্রী
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code