গাজায় হামাসের স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গাজা উপত্যকায় ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের দাবি, শুক্রবার রাতে গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়। প্রগতিশীল বামপন্থী ঘরানার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার গাজা থেকে ইসরায়েলে দুইটি রকেট ছোড়া হয়েছে। তবে সেগুলো উন্মুক্ত স্থানে পড়েছে এবং তাতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code