গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের বিশেষ উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:
মহাত্মা গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের স্মরণে একটি ধাতব মুদ্রা ছাড়ার কথা বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রয়েল মিন্ট অ্যাডভাইজরি কমিটিকে (আরএএমসি) লেখা এক চিঠিতে ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ বিশেষ ব্যক্তির অবদানকে স্বীকৃতি দিতে অনুরোধ করেছিল। শনিবার যুক্তরাজ্য ট্রেজারির এক ইমেইল বিবৃতিতে বলা হয়, ‘আরএএমসি এখন গান্ধীর স্মরণে একটি কয়েনের কথা ভাবছে’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code