গুগল ডুডলে ঘরে থাকার বার্তা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

করোনাভাইরাসের মহামারীতে জীবন বাঁচাতে মানুষকে ঘরে থাকার বার্তা দিচ্ছে গুগল।

Manual3 Ad Code

শুক্রবার করোনার সব তথ্য নিয়ে বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। তাদের হোমপেজে গেলে এ ডুডল দেখা যাচ্ছে।

 

করোনার উপসর্গ, প্রতিরোধ ব্যবস্থা ও কীভাবে এই ভাইরাস সারা বিশ্বে প্রভাব ফেলছে, তা ডুডলে তুলে ধরা হয়েছে।

Manual2 Ad Code

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

Manual3 Ad Code

গুগল তাদের ডুডলের ট্যাগলাইন দিয়েছে ‘স্টে হোম, সেভ লাইভস’। অর্থাৎ বাড়িতে থাকুন, জীবন বাঁচান। এ ডুডলে ক্লিক করলে করোনভাইরাস সংক্রান্ত সব তথ্য হাজির করছে গুগল।

গুগলের আজকের ডুডলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নির্দেশগুলো মানতে বলা হচ্ছে। বাড়িতে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা ও অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code