গুজরাতে কেজরীর দলে ভাঙন ধরাল কংগ্রেস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: নীতীশ কুমারের ডাকা বিরোধী জোটের বৈঠকে শুক্রবার এক মঞ্চে উপস্থিত থাকার কথা কংগ্রেস, তৃণমূল, আপ, জেডিইউ, আরজেডি, ডিএমকের মতো বিজেপি বিরোধী দলগুলির শীর্ষনেতৃত্বের।

Manual8 Ad Code

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে আগে আম আদমি পার্টি (আপ)-কংগ্রেস সংঘাতের পারদ চড়়ছে জাতীয় রাজনীতিতে। আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল কংগ্রেসের উপরে চাপ বাড়িয়ে রাজস্থান এবং মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করার পরেই ‘প্রত্যাঘাত’ করল রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল। গুজরাত আপের সহ-সভাপতির পদে থাকা বশ্রাম সগাথিয়া-সহ সে রাজ্যের কয়েক জন কেজরী-ঘনিষ্ঠকে টেনে আনা হল ‘হাত’ শিবিরে।

Manual1 Ad Code

চলতি সপ্তাহেই আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল রাজস্থান এবং মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। রাজস্থানের গঙ্গানগরে গিয়ে সে রাজ্যের কংগ্রেস শাসকদলের কড়া সমালোচনাও করেছিলেন তিনি। গত বছর গুজরাতে প্রার্থী দিয়ে মাত্র পাঁচটি আসনে জিতলেও কেজরীর দল তিন ডজনের বেশি আসনে ভোট কেটে কংগ্রেস প্রার্থীদের হারিয়েছিল বলে অভিযোগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code