গোপনে ইসরায়েল সফর: পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের উপদেষ্টার অস্বীকার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

এশিয়া নিউজ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক সিনিয়র উপদেষ্টা তেল আবিব সফর করেছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, গত ইমরানের সিনিয়র উপদেষ্টা গত মাসে এই সফর করেছেন। ওই উপদেষ্টার নাম প্রকাশ করা না হলেও বুধবার ইমরান খানের সিনিয়র উপদেষ্টা জুলফি বুখারি ইসরায়েল সফরের কথা অস্বীকার করে  সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা বলে দাবি করেছেন। তুর্কি ব্লক থেকে বেরিয়ে এসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য পাকিস্তানের ওপর আরব দেশগুলোর প্রচণ্ড চাপ রয়েছে। গতমাসে ইমরান খান বলেছিলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের ওপর বাইরে থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে।  ঐতিহ্যগতভাবে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ রিয়াদের কাছ থেকে নামমাত্র মূল্যে তেল পাওয়া ছাড়াও বড় ধরনের আর্থিক সুবিধা লাভ করে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে পাকিস্তান তুরস্কের ঘনিষ্ঠ হয়েছে যা রিয়াদ ও আবু ধাবির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code