গোল করেও মেসিবিহীন মায়ামিকে জেতাতে পারেননি সুয়ারেজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: লিওনেল মেসি না থাকায় ইন্টার মায়ামিকে রক্ষার দায়িত্ব লুইস সুয়ারেজের। আজ ভোরে সেই দায়িত্ব নিয়ে খেলতে নেমে দলকে রক্ষা করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তাঁর গোলেই নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ ব্যবধানে মাঠ ছেড়েছে মায়ামি।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর মেসিকে ছাড়া তিনটি ম্যাচ খেলেছে মায়ামি। ফল একটি করে জয়, পরাজয় ও ড্র। সর্বশেষ ম্যাচের আগে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন সুয়ারেজ। আজও সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই গোল এনে দিয়েছিলেন তিনি।
মৌসুমের পঞ্চম গোলটি ম্যাচের ১৪ মিনিটে করেছেন সুয়ারেজ। সতীর্থ জুলিয়ান গ্রেসেলের দুর্দান্ত ফ্রিকিক থেকে হেডে গোল করেন সাবেক বার্সেলোনা ও লিভারপুলের স্ট্রাইকার। লিড নিয়ে অবশ্য বিরতিতে যেতে পারনি মায়ামি। ৩৪ মিনিটে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি। অতিথিদের সমতায় ফেরানো গোলটি করেন ফরোয়ার্ড আলোনসো মার্তিনেজ।

Manual3 Ad Code

দ্বিতীয়ার্ধের আর কোনো গোল না হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়। তবে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। নিউইয়র্ক সিটিকে পোস্ট হতাশ করেছে। আর তাদের গোলরক্ষক ম্যাথু ফ্রিস দুর্দান্ত কিছু সেভ করায় এগিয়ে যেতে পারেনি মায়ামি। এক লুইস সুয়ারেজের নিশ্চিত দুটি গোল হতে দেননি ফ্রিস। ৬০ ও ৮০ মিনিটে অবিশ্বাস্য সেভ করেছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক।

Manual1 Ad Code

মাঠে নামার সুযোগ না থাকলেও গ্যালারিতে বসে মায়ামির ড্র দেখেছেন মেসি। আগামী ৪ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে দেখা যাবে আটবারের ব্যালন ডি’অর বিজয়ীকে। সেদিন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে খেলবে মায়ামি। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code