গোসল করতে করতে কেঁদেছি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: রাশেদ মামুন অপুর শুরুটা মূলত কমেডি ঘরানার কাজ দিয়ে। প্রথম দিকে তার মুখে আঞ্চলিক ভাষার সংলাপগুলো দর্শকের মুখে হাসি জোগাতো বটে। কিন্তু একপর্যায়ে সেটা অভিনেতার জন্য যেমন অতৃপ্তির, তেমনি দর্শকের কাছেও বিরক্তির হয়ে ওঠে। সেই জায়গা থেকে এখন একেবারে বিপরীতমুখী অবস্থানে অপু। এখন তাকে ভয়ানক-সিরিয়াস সব চরিত্রে দেখা যায়; আর দর্শকের মনেও ছুঁয়ে যায় মুগ্ধতা।
নিজেকে আমূল বদলে ফেলার সেই গল্পটা নিয়ে রাশেদ মামুন অপু বলেন, ‘হাতে গোনা কয়েকটি কাজে আঞ্চলিক ভাষায় কাজ করেছি। কিন্তু এটা এত বেশি জনপ্রিয় হয়েছিল যে মনে হয় পঞ্চাশ-ষাটটি কাজ! তো ওই সময়ে আমি চাকরি করতাম, একটি এনজিওতে। সেজন্য মাসে ১৬-১৭ দিন ঢাকার বাইরে থাকতে হতো। এ কারণে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ করতাম না। একমাত্র নোমান রবিনের সঙ্গে শিডিউল মিলতো, সেজন্য তার সঙ্গেই কাজ করতাম। একটা সময় হুট করে মনে হলো, আমি তো অভিনেতা, কেন আমি নিজেকে বেঁধে ফেলেছি!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code