গৌরনদীতে বিপন্ন প্রজাতির মেছো বাঘের ছানা উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গৌরনদী (বরিশাল) :
গতকাল সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাবুল মীর এর বাড়ি থেকে বিপন্ন প্রজাতির প্রানীর হিসেবে পরিচিত মেছো বাঘের একটি অসুস্থ্য ছানা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই একটি পরিত্যাক্ত বসত ঘরের ভেতরে মেছো বাঘের অসুস্থ্য ছানাটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে ওই পুলিশ তদন্ত কেন্দ্রের কনষ্টবল ঈমান আলী সেখান থেকে মেছো বাঘের ছানাটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানকে অবহিত করেন। তিনি তখন ছানাটিকে তার অফিসে নিয়ে আসতে নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে পুলিশ কনষ্টবল ইমান আলী মেছো বাঘের অসুস্থ্য ছানাটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছে দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে মেছো বাঘের ছানাটিকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা খাদ্য পরির্দশক অশোক কুমার চৌধুরীর উপস্থিতিতে মেছো বাঘের ওই ছানাটিকে গৌরনদী উপজেলা বন সংরক্ষন কমর্কতা মোঃ সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেছো বাঘের ওই ছানাটি উপজেলা বন সংরক্ষন কমর্কতার হেফাজতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code