

গৌরনদী (বরিশাল) :
সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিকতার দীর্ঘ ৩৯ বছরের ঐতিহ্যের ধারক, বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ২০২০সালের কার্যকরী পরিষদের নির্বাচন আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে খোন্দকার মনিরুজ্জামান মনির (দৈনিক সমকাল) ও সাধারন সম্পাদক পদে সঞ্জয় কুমার পাল (দৈনিক ভোরের কাগজ) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বর্নাঢ্য ঐতিহ্যের ধারক এ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি দৈনিক কালের কন্ঠ’এর প্রতিনিধি মোঃ আহছান উল্ল¬াহ্’র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবটির ৩৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় প্রেসক্লাবের বিদায়ী সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময়’এর প্রতিনিধি এস,এম জুলফিকার ক্লাবটির বিগত ২০১৯ সালের আয়-ব্যায়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
জানাগেছে, গত ৩ ডিসেম্বর প্রেসক্লাবটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের ২০২০ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারন সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ (মঙ্গলবার) সকাল ১০টায় শুরু হয় প্রথম অধিবেশন। ওই অধিবেশনে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বছরের আয়-ব্যায়ের হিসেব উপস্থাপন ও অনুমোদন করা হয়। সাধারন সভা শেষে বিকেল ৩টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে প্রেসক্লাবের ২০২০ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে ২০২০ সালের জন্য ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগন হলেন- সহ-সভাপতি-এইচ,এম নাসির উদ্দিন (দৈনিক মাতৃছায়া), সহ সাধারন সম্পাদক- উত্তম দাস (দৈনিক নব অভিযান) কোষাধ্যক্ষ- আমিন মোল্লা (দৈনিক মতবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক-আমিনা আকতার সোমা (দৈনিক সময়ের আলো)।
উল্লেখ্য, গৌরনদী প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক প্রতি বছরের ৩১ ডিসেম্বর ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩৯ বছরের বর্নাঢ্য ঐতিহ্যের ধারক এ প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদকসহ নবনির্বাচিত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় রাজনীতিক, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অপর একটি সূত্র জানিয়েছে, নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দগন আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহনের মধ্যদিয়ে আগামীকাল ১লা জানুয়ারী (বুধবার) সকাল ১০টায় তাদের স্ব স্ব দায়িত্বভার গ্রহন করবেন।