গ্যাসের মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ জানালো বিকেএমইএ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য হার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে গ্যাসের সামগ্রিক মূল্য প্রতি ঘনমিটারে ৯.৭০ টাকা থেকে বাড়িয়ে ১১.৯১ টাকা করা হয়েছে। অর্থাৎ ২২.৭৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত মূল্য জুন থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। রবিবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো বিকেএমই’র সভাপতি এ.কে.এম সেলিম ওসমান এমপির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিইআরসি সরকারের সঙ্গে পরামর্শক্রমে এই হার নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিইআরসি-কে যে পরামর্শ দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী ও বিএআরসি’র চেয়ারম্যানকে বিকেএমইএ’র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code