গ্রামীণফোন নিয়ে এলো প্রাইম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল লাইফস্টাইল সাবস্ক্রিপশন সুবিধা ‘প্রাইম’ উন্মোচন করলো গ্রামীণফোন। সোমবার (১৫ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ছিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে ছিলেন ‘ফেস অব প্রাইম’ সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। তিনি গ্রামীণফোনের জন্য একটি বিশেষ গান তৈরি করবেন। গ্রামীণফোন প্রাইমের সুবিধা সম্পর্কেও অনুষ্ঠানে ধারণা দেওয়া হয়।

Manual3 Ad Code

সাধারণ ফোন প্ল্যানকে ডিজিটাল যুগে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী উপযোগী করে তুলতে মাইপ্ল্যান নতুন করে সাজিয়েছে গ্রামীণফোন। প্রাইম ব্যবহারকারীরা ভ্রমণ, হসপিটালিটি, ডাইনিং, ই-কমার্স, অটোমোবাইল, আইটি সল্যুশন ও স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণফোনের মতো অপারেটরকে সম্মুখ সেনাপতি হিসেবে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code