গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন মাদ্রিদ এর অভিষেক সম্পন্ন হয়েছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code


বকুল খান, ইউরোপ এডিটর :: গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন মাদ্রিদ এর অভিষেক বিপুল উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে |
গত ১ জানুয়ারি মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে এ অভিষেক ও আলোচনার আয়োজন করা হয় | এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ | কমিউনিটি নেতা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও রাসেল দেওয়ান এবং ইনসাফ সুমন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতীথির বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল খায়ের, আল মামুন, জাকির হুসেন, মাসুদ রানা, শামীম আহমেদ, এমদাদ হাওলাদার, আব্দুর রহমান, আবু বক্কর, কাজী আফতাফ উদ্দিন, লিপি, আবু তাহের, সুমন নূর, রানা আবেদীন প্রমুখ |

Manual1 Ad Code

অনুষ্ঠানে ঢাকা বাসি পরিবার পরিজন ছাড়াও মাদ্রিদ কমিউনিটিরবি বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় | গোলাম মোস্তফা জাহাঙ্গীরকে সভাপতি, আবুল হুসেন কে সিনিয়র সহ সভাপতি, ইনসাফ সুমন ভূঁইয়াকে সাধারন সম্পাদক এবং নূর মোহাম্মদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি নাম আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হারুন আল রাশিদ বলেন, প্রবাসে শত ব্যস্ততার মাঝেও আপনাদের দেশ প্রেম, মানবতার কল্যাণ এবং নতুনদের জন্য চিন্তা চেতনা সহ সমস্যাক্রান্ত প্রবাসীদের স্বার্থে এই সংগঠন কাজ করবে বলে আমি আশাবাদী |
তিনি সর্বোপরি প্রবাসের বুকে বাংলাদেশর মান মর্যাদা অক্ষুন্ন রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান | নতুন কমিটিকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোহেল আহমেদ সামসু, আবু জাফর রাসেল, ফখরুল হাসান, আল মামুন ডালিম, শরীফ খন্দকার, জলিউর রহমান, সাদ উদ্দিন, সিপার আহমেদ, আসাদ খান, শায়েক আহমেদ ডোমেনিক রাজু, খালেদা পারভীন, শামীমা আহমেদ, আনা রেবিয়া, মো. জাহাঙ্গীর, শওকত হুসেন মাজহারুল ইসলাম, পনির হাওলাদার, আব্দুল আলিম প্রমুখ |

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code