গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন।

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual7 Ad Code

মির্জা আবুল কাসেম,ডেস্ক রিপোর্ট : গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে এক ইফতার মাহফিল গত ৮ মার্চ পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপার্সন সালেহ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফিরুজ খান ও সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রবীণ রাজনীতিবিদ শাহগির বক্ত ফারুক, জিএসসির সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মনওয়ার হোসেন, জিএসসির কেন্দ্রীয় ট্রেজারার আরজু মিয়া এমবিই, ব্রিটিশ বাংলাদেশ ওয়য়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী আকরাম হোসেন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, জিএসসির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা আছহাব বেগ ও খসরু খান, কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, কাউন্সিলর ফয়জুর রহমান, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার মোঃ ইসবাহ উদ্দীন ও সীতার আহমদ, এসেক্স ব্রাঞ্চের চেয়ারপার্সন মমীন আলী, মিডিলসেক্স ব্রাঞ্চের সেক্রেটারী মুজিবুর রহমান রাসেল, বিটিএর ট্রেজারার মিসবাহ কামাল, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী আবদুল মালিক কুটি, জিএসসির এনইসি মেম্বার ব্যারিষ্টার শাহ মিছবাউর রহমান ও এম.এ গফুর, আকলাকুর রহমান, শাহান চৌধুরী, আবদুস সোবাহান, সালেহ আহমদ , নূর আহমদ, মির্জা আবুল কাসেম কামরান বেগ, মোক্তার আহমেদ, ফাহিমা নিপা, রাবিয়া ফাতেহা, নূরুউদ্দিন, রফিক আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের চেয়ারপারসন সালেহ আহমেদ সিলেটের আন্তর্জাতিক বিমান বন্দরকে পুরোপুরি স্বীকৃতিসহ কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এবং সেই সাথে প্রবাসীদের সুবিধার্থে বিমানের মানচ‍্যস্টার ফ্লাইটের পুনর্বহালের দাবি জানান। উক্ত সভা থেকে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের আনন্দে পৌঁছে দিতে ,আর্তমানবতার সেবায় গঠিত জিএসসির ঈদ স্মাইল প্রজেক্টে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় হাউন্সলো কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর জুনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code