গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর স্বাধীনতা দিবস উদযাপন ।

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual4 Ad Code

মির্জা আবুল কাসেম:১ এপ্রিল বুধবার গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের লন্ডন কেন্দ্রীয় অফিসে।
সাউথ ইষ্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায় এবং চেয়ারপার্সন খলিল আহমদ কবিরের সভাপতিত্বে ও হামজা রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মোকতাবিস উন নুর ।তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। আমরা কৃতজ্ঞচিত্তে তা স্মরণ করি এবং আশা করি আগামীর বাংলাদেশ গড়তেও অতীতের ন্যায় প্রবাসীরা অবদান রাখবেন।সেই সাথে মহান মুক্তিযুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন অবদান রেখেছেন যার যার অবস্থান থেকে তাদের সবাইকেই সম্মান জানাতে হবে স্বীকৃতি দিতে হবে কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই ।

Manual8 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, কাউন্সিলর সদরু জামান খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আবাব হোসেন, জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মির্জা আসহাব বেগ, কাউন্সিলর ফয়জুর রহমান, জিএসসির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, জিএসসির উপদেষ্টা মানিক মিয়া, কমিউনিটি নেতা পারভেজ সাজ্জাদ কোরেশী, সাংবাদিক মিসবাহ জামাল, জকিগঞ্জ ওয়েলফেয়ারের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস এবং সদর ট্রাস্টের সেক্রেটারি নাজমুল হোসেন।

সভায় আরো বক্তব্য রাখেন, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী আব্দুল মালিক কুটি,সাংবাদিক এনাম চৌধুরী, এ রহমান শাহীন খাঁন, খালেদ মাসুদ রনি,এ রহমান অলি,জিএসসির সাউথ ইষ্ট রিজিয়নের ট্রেজারার মো. আবুল মিয়া, সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতিদের মধ্যে আখলাকুর রহমান, গোলজার খান ও গোলাম আজম তালুকদার, জিএসসির সাউথ ইষ্ট রিজিয়নের মহিলা সম্পাদিকা ইমদাদুন খান, জিএসসির ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, এসেক্স শাখার চেয়ারপার্সন এডভোকেট মোমিন আলী, কমিউনিটি নেতা আহবাব মিয়া, কাজী তাজ উদ্দিন আকমল, ইস্ট লন্ডন শাখার ট্রেজারার সালেহ আহমদ, সৈয়দ আশফাক আহমেদ, আব্দুস সুবহান, খালেকুল কিবরিয়া, মির্জা আবুল কাসেম কামরান, সাহেল আহমদ জাবেদ, মইনুল হক ও নুর উদ্দিন প্রমুখ ।সভায় প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি, প্রবাসীদের জানমালের নিরাপত্তা বিধানের জোর দাবী জানানো হয়।বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন । মুক্তিযুদ্ধের সকল শহীদসহ সংগঠনের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code