ঘাটাইলে সেইপ এর এক দিনের কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক প্রচারাভিযানের অংশ হিসাবে উপজেলা পর্যায়ে সেইপ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপি এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ও সেইপ প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া।
অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগের অধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের উদ্যোগে পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় ঘাটাইল উপজেলা প্রশাসন উক্ত কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, সেইপ প্রকল্পের পোগ্রাম অফিসার জিয়াউদ্দিন প্রমূখ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code